• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

এমপিওভুক্ত হচ্ছেন ১১৩২ শিক্ষক

সিসি ডেস্ক, ২৭ জুলাই: বিভিন্ন স্কুল ও কলেজে শূন্যপদে নিয়োগ পাওয়া এক হাজার ১৩২ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এমপিও কমিটি। বুধবার অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

তারা গত কয়েক মাসে নিয়োগ পেয়ে এমপিওভুক্তির (বেতন-ভাতার সরকারি অংশ) জন্য অনলাইনে আবেদন করেছিলেন।

বৈঠকে উপস্থিত একজন পরিচালক বলেন, স্কুল ও কলেজের এক হাজার ১৩২  জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৩৫ জন, চট্টগ্রামের ৩৯, কুমিল্লার ৬৬, ঢাকার ১৭০, খুলনার ১০৩, ময়মনসিংহের ১৭৩, রাজশাহীর ১৪৬, রংপুরের ৩৬২ জন এবং সিলেট অঞ্চলে ৩৮ জনকে। এছাড়াও ৬৪০ জনের এমপিওশীটে নানাবিধ সংশোধনী আনার  সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ