• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সদর উপজেলার সগুনাচড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল গফুর (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার বেলা ১১ টার দিকে নেঙ্গাপির- ইসবপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চন্দ্রকোলা গ্রামের মৃত তাজিউদ্দিনের ছেলে।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মুমিনুল হক জানান, আব্দুল গফুর সকালে সগুনাচড়া চারমাথা এলাকায় তার নাতনিকে অটোভ্যানে উঠায়ে দিয়ে বাইসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এসময় ভাদসাগামী বালু বোঝায় একটি ট্রাক্টর আব্দুল গফুরকে ধাক্কা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ