• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে পল্লী বিদ্যুতের একটি ছেড়া তারে স্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরো একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কাদাই গ্রামের আব্দুল আলীমের ছেলে সজীব, আমিনুলের ছেলে রাজু (১৪), আবুল হোসেনের ছেলে হাবিব (২৪), মৃত হাবিবুর রহমানের ছেলে রফিকুল (৩০), মেঘা শেখের ছেলে আব্দুস সাত্তার (৫০), তার ভাতিজা আব্দুল হামিদের ছেলে ছানোয়ার হোসেন (২৫), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (১৩) ও কাসেমের ছেলে মমিন (৩০)।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম বিদ্যুৎস্পষ্ট হয়ে আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টং দোকান ডুবে যায়। মঙ্গলবার দুপুরে স্থানীয় ১০-১২জন ব্যক্তি দোকানটি উঠিয়ে অন্য স্থানে সরিয়ে নিচ্ছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের একটি ছেড়া তার ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তারটি কেটে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আটজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে তিনজন ছাত্র, চারজন তাঁত শ্রমিক ও একজন ব্যবসায়ী।

খবর পেয়ে সদর হাসপাতাল পরিদর্শন করেছেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে তাৎক্ষণিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ