• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘লোক দেখানো চমক’ কাজে আসবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় ওয়াশিংটনের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখান করে বলেছেন, ‘এক্ষেত্রে হুমকি, অবরোধ ও লোক দেখানো চমক কোন কাজে আসবে না’। কোন পূর্বশর্ত ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক আলোচনার প্রস্তাবের জবাবে জারিফ লিখেছেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র দুই বছর আলোচনা করেছে।’

চীনের সঙ্গে আমরা একটি অনন্য বহুপাক্ষিক চুক্তি জেসিপিওএ (পারমাণবিক চুক্তি) স্বাক্ষর করেছি এবং এটি কার্যকর রয়েছে। কেবলমাত্র যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে গেছে এবং আলোচনা থেকে দূরে রয়েছে।

ট্রাম্প সোমবার বলেন, তিনি যেকোন সময় ইরানের নেতার সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছেন এবং একই দিন তিনি একথা পুনর্ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে ইরান খুব শিগগিরই আমাদের সঙ্গে আলোচনায় বসবে।’

কিন্তু গত মে মাসে ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে গিয়ে ৬ আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে আবারো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় তেহরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবে খুশি হতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ