• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিনাজপুর ও সৈয়দপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

সিসি নিউজ, ০২ আগষ্ট: ঢাকায় দু’শিক্ষার্থী বাস চাপায় নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবীতে দিনাজপুর ও সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এ সময় উত্তাল হয়ে উঠে সড়ক। যান চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে দিনাজপুর ও সৈয়দপুরে শহরের লাইসেন্স বিহীন বাস,ট্রাক, মোটর সাইকেল, কার, অটো রিকসাসহ প্রতিটি গাড়ী চেক করে চালক এবং ড্রাইভারদের লাইসেন্স সনাক্ত করার চেষ্টা করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দিনাজপুর শহরের লিলিড় মোড়ে সকাল ৯টা থেকে দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্কুল ও কলেজ ড্রেস পড়ে এবং পরিচয়পত্র নিয়ে রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করে।

এ দিকে দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে ব্যানার-প্লেকার্ড নিয়ে নৌমন্ত্রীর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ ও সাত দফা দাবি বাস্তবায়নে শ্লোগান দেয়।
এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে বৈধ কাগজ না থাকায় কয়েকটি পিকআপ ভ্যান আটক করে ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ