• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

নীলফামারীতে বিশুদ্ধ পানি সরবরাহে নলকুপ বিতরণ

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নলকূপ বিতরণ করা হয়েছে জেলা পরিষদের উদ্যোগে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শহরের নতুন বাজার এলাকায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ ক্ষতিগ্রস্থদের মাঝে নলকুপ বিতরণ করেন।
এ সময় জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ইসরাত জাহান পল্লবী উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ জানান, নীলফামারী পৌরসভা, কুন্দপুকুর, খোকশাবাড়ি, ইটাখোলা ও পলাশবাড়ি ইউনিয়নের হতদরিদ্র ৪০জনের মাঝে একটি করে নলকুপ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ