সিসি ডেস্ক, ০৩ আগষ্ট: সমকাল সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ার অসুস্থ। গত রোববার মধ্যরাতে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। তাকে সেখানকার জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।
গোলাম সারওয়ারের চিকিৎসার বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন সমকালের প্রকাশক এ. কে. আজাদ। পরিবারের সদস্য ছাড়াও সমকালের একজন বিশেষ প্রতিনিধি সম্পাদকের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন। পরিবার এবং সমকালের পক্ষ থেকে শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে সম্পাদকের আশু রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।