• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |

স্পিডব্রেকার নির্মাণ কাজ শুরু

সিসি নিউজ, ০৩ আগষ্ট: বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর টানা পাঁচ দিন সড়কে বিক্ষোভ করে নিজেদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি আদায় করেছে শিক্ষার্থীরা। সরকারও শিক্ষার্থীদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

দাবি বাস্তবায়নের ধারাবাহিকতায় রাজশাহী নগরীর বিভিন্ন স্পটে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার দিতে শুরু করেছে।

আজ শুক্রবার সকালে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গিয়ে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় স্পিডব্রেকার স্থাপনের জন্য রাস্তা খুড়াখুড়ি করা হচ্ছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে এসব স্পিডব্রেকার দেয়া হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতার এ কাজ বাস্তবায়ন করছে।

‘মীর আকতার’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সিনিয়র ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন বলেন, রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে আমরা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ১৩টি স্পটে ২৬টি স্পিডব্রেকার নির্মাণ করছি। যাতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আর দুর্ঘটনা না ঘটে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূরের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হলে ক্ষোভে ফেটে পড়া তাদের সহপাঠিরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে।

পরে তারা সরকারের কাছে নয়টি দাবি পেশ করেন। তার মধ্যে একটি দাবি ছিল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার নির্মাণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ