• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

আহত প্রিয়াংকার অবস্থাও আশংকাজনক

ঢাকা, ০৪ আগষ্ট: রাজধানীর বিমানবন্দর সড়কে গত রোববার বাসচাপায় রামিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আহত হয়েছে আরও ১২জন। এদের মধ্যে প্রিয়াংকা বিশ্বাস নামে এক ছাত্রী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। তার ব্রেইন হেমারেজ হয়েছে। তাকে দেখতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ যায়নি বলে অভিযোগ উঠেছে। কোন আর্থিক সাহায্যও করা হয়নি। প্রিয়াংকা বিশ্বাসের বোন পাপরি বিশ্বাস অধরা তার ফেইসবুকে একটি স্ট্যাটাসে এ দাবি করেছেন।

তার দাবি, আমার বোন এই সড়ক দূর্ঘটনার শিকার হয়ে আজ ৬ দিন ধরে সি.এম. এইচ হাসপাতালে ভর্তি। ব্রেইন হেমারেজ হয়েছে তার। কলেজের (রামিজ উদ্দিন কলেজ) সামনে বাস দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউ-এ আশংকাজনক অবস্থায় ভর্তি। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সেখানকার ডাক্তাররা। তাকে দেখতে আসেনি কোনো মন্ত্রী, সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ