• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের বাধা

জয়পুরহাট প্রতিনিধি, ৪ আগষ্ট: ঢাকায় বাসের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ এবং ৯দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চলমান ছাত্র আন্দোলনরে সাথে একাত্মতা প্রকাশ করে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।
আজ সকালে সাধারন শিক্ষার্থী ব্যানারের বিক্ষোভ মিছিলকারীরা শহরের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজলা স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেয় সাধারন শিক্ষার্থী আন্দোলনের আহবায়ক, রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহবায়ক রিফাত আমিন, সদস্য রাব্বি, ইশতিয়াক, চৈতি, নীলসহ অনেকেই।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন তাদের শান্তিপুর্ণ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিয়েছে এবং তাদের স্কুল মাঠে জোর করে ঢুকতে বাধ্য করেছে। তারা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিরো পয়েন্টে ফিরে আসতে চাইলে বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বাধা দেয় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় ছাত্রলীগ কর্মীরা তাদের জোড় করে বাজলা স্কুল মাঠে ঢুকতে বাধ্য করে। ছাত্রলীগের বাধার মুখে শিক্ষার্থীরা সেখানে তাৎক্ষনিক সমাবেশ করতে বাধ্য হয়।
এদিকে মিছিলে ছাত্রলীগের বাধার বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা বলেন, শিক্ষার্থীদের মিছিলে বাধা দেওয়া হয়নি তাদের সুশৃঙ্খলভাবে মিছিল শেষে বাজলা স্কুলে সমাবেশ করতে দেওয়া হয়েছে এবং সরকার তাদের দাবী মেনে নেওয়ায় তাদের বাড়ীতে ফিরে যেতে বলা হয়েছে।
মিছিলে শহরের বিভিন্ন স্কুল, কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। স্কুল খোলা থাকলেও ঠিকমত ক্লাশ পরীক্ষা হয়নি। দাবি আদায় এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ