• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

সৈয়দপুরে শহীদদের স্মরণে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

সিসি নিউজ, ০৫ আগষ্ট: শোকাবহ আগষ্ট মাসে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে বৃক্ষরোপণের কর্মসূচী পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর পৌর শাখা। কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের ফ্রী আমিন সরকারী প্রাথমিক বিদ‌্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে।

সৈয়দপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার।

এর আগে বিদ‌্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ। সভাটি পরিচালনা করেন সৈয়দপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সিফাত সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ