• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

সৈয়দপুরে মুক্ত আকাশে উড়াল দিলো দোয়েল

সিসি নিউজ, ০৮ আগষ্ট: সৈয়দপুরে আহত অবস্থায় উদ্ধার হওয়া জাতীয় পাখি দোয়েলকে ২ দিন পর্যবেক্ষনে রেখে নিবিড় পরিচর্যা শেষে সুস্থ করে মুক্ত আকাশে উড়িয়েছে সেতুবন্ধনের বন্ধুরা। বুধবার (৮ আগষ্ট) দুপুরে শহরের স্মৃতি অম্লান চত্ত্বরে ওই দোয়েল পাখিকে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উপদেষ্টা রইচ উদ্দিন রকি, প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, কার্যকরী সদস্য মাসুম বিল্লাহ, কুরবান আলী, বিশ্বনাথ রায় প্রমুখ।
সূত্র জানায়, দুদিন আগে আহত অবস্থায় দোয়েলটিকে স্থানীয় কলিম মোড়ে রাস্তার পাশে দেখতে পায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী। পরে পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দোয়েলটির ঠোটের পাশে ও ডানায় ক্ষত ছিলো। পরে পাখিটিকে চিকিৎসা করে সুস্থ করে তোলা হয় এবং মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ