• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন |

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবার

সিসি নিউজ, ০৮ আগষ্ট: নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে ১২টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সুতারপাড় গ্রামে অগ্নিকান্ডের ওই ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক সরকার জানান, সেখানকার মোকছেদুল ইসলামের গোয়াল ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুুহুর্ত্বের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারাগঞ্জ দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। অগ্নিকান্ডে ১২টি পরিবারের ২৫টি ঘর ভষ্মিভুত হয়। প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ