• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা সংবাদদাতার সম্মাননা পেলেন জয়নাল

সিসি নিউজ, ০৯ আগষ্ট: দৈনিক মানববার্তার ১৫ বছর প্রতিষ্ঠাবাষির্কী ও ১৬ বছর পর্দাপন উপলক্ষে রংপুর বিভাগের বর্ষসেরা শ্রেষ্ঠ জেলা সংবাদদাতা নির্বাচিত হয়েছে নীলফামারী প্রতিনিধি জয়নাল আবেদীন হিরো। এ উপলক্ষে ৯ আগষ্ট সকালে পার্বতীপুর পৌর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা, কবিদের মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রেষ্ঠ সাংবাদিকদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক মানববার্তার বার্তা সম্পাদক অধ্যাপক ফয়েজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও দৈনিক মানববার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি এজেডএম রেজওয়ানুল হক। বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, বিজ্ঞাপন ও র্সাকুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন, সহকারী বার্তা সম্পাদক বদরুদোজ্জা বুলু, নীলফামারী জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন প্রমুখ।
সাংবাদিকতায় অপরাধমূলক সংবাদ ও দৈনিক মানববার্তা পত্রিকায় বিভিন্ন সংবাদে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উত্তরাঞ্চলের ৮ জেলার শ্রেষ্ট জেলা প্রতিনিধি হিসাবে জয়নাল আবেদীন হিরোকে শ্রেষ্ট সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে অবদান রাখায় তিন উপজেলা প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়। এর আগেও ২০১৭ সালে বর্ষ সেরা শ্রেষ্ট সাংবাদিক নির্বাচিত হন জয়নাল আবেদীন হিরো। এছাড়া মানববার্তা পত্রিকার কবিতার আসরের ৩৪ সদস‌্যকে প্রদান করা সম্মাননা সনদ ও ক্রেস্ট।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে কবি, সাহিত্যিক, রংপুর বেতারের শিল্পী ও ৮ জেলার দৈনিক মানববার্তা পত্রিকার জেলা, উপজেলা প্রতিনিধি সহ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ