• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব‌্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জ, ১০ আগষ্ট: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূর্বকুমারভোগে ‘বন্দুকযুদ্ধে’ মকবুল হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য।
জানা গেছে,  নিহত মকবুল হোসেন লৌহজংয়ের উত্তর মেদিনীমণ্ডল গ্রামের আব্দুল হাকিম মুন্সীর ছেলে। ঘটনাস্থল থেকে র‌্যাব-১১ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৫শ’ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রি ৪ হাজার ৬৭৫ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করে।
এই ঘটনায় র‌্যাবের সিপাহি আমিরুল ও নায়েক তাকিউদ্দিন আহত হয়েছেন। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশটি লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
র‌্যাবের এএসপি মো. মহিতুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে মকবুলকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পাশে অস্ত্রসস্ত্র ও মাদক পাওয়া যায়। পরে মকবুলকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধের ১২টি মাদকের মামলা রয়েছে মাদকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ