• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |

ডোমারে ট্রাক্টরসহ ভিজিডির ২৪৬ বস্তা চাল আটক

সিসি নিউজ, ১০ আগষ্ট: নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি বাজারের কাছে দাঁড়িয়ে থাকা চাল বোঝাই একটি ট্রাক্টর আটক করেছে। এতে ভিজিডির ৩০ কেজি ওজনের ২৪৬ বস্তা চাল পাওয়া গেছে। এ সময় ট্রাক্টরের চালক ও চালের মালিককে পাওয়া যায়নি।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো: মোকছেদ আলী জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে চালের ট্রাক্টরটি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে চালসহ ট্রাক্টরটি থানায় নিয়ে আসে। তিনি জানান (শুক্রবার বিকেল সাড়ে ৪টা) এ পর্যন্ত চাল ও ট্রাক্টরের মালিকানার দাবি কেউ করেনি।

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন চাল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ