• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

দিনাজপুরের প্রবীন ও প্রিয় সাংবাদিক সাথী আর নেই

দিনাজপুর, ১০ আগষ্ট: দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীন সাংবাদিক আহসানুল আলম সাথী ইন্তেকাল করেছেন(ইন্না—রাজেউন)। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন,গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।তাঁর মৃত্যু সংবাদ শুনার পর রাত থেকেই তাঁর শহরের বালুয়াডাঙ্গাস্থ বাসভবনে সাংবাদিক,কবি-সাহিত্যিক,সাংস্কৃতিকর্মী,রাজনীতিবিদ ও আত্মীয়-স্বজনের ঢল নামে। প্রিয় সাংবাদিক আহসানুল আলম সাথী’র মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচী গ্রহণ করেছে।
শুক্রবার বাদ জুম্মা বালুয়াডাঙ্গা দোতালা জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং দিনাজপুর প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠি হয়। এ সময় তাঁকে সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। নামাজে জানাজা শেষে দিনাজপুর সোনাপীর গোর-স্থানের মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়।
প্রবীন সাংবাদিক আহসানুল আলম সাথী’র মৃত্যুতে তথ্য মন্ত্রী আহসানুল হক ইনু, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- কেন্দ্রীয় স্থায়ী কমিটি’র সদস্য ও যুগ্ম সম্পাদক শাহ্ আলম শাহী, দিনাজপুর টেলিভিশন ক্যামরা পার্সন ফোরামের সভাপতি শাহীন হোসেন, সাধারণ সম্পাদক শিমুলসহ সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকসমÍপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ