• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

সিলেটে বেসরকারী ফলে বিএনপির আরিফুল জয়ী

সিসি নিউজ, ১১ আগষ্ট: সিলেট সিটি নির্বাচনে বেসরকারি ফলে মেয়র পদে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ৯২ হাজার ৫শ ৯৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দীন কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩শ ৯৭ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪ট পর্যন্ত ভোট গ্রহণ হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ভোট দিয়েছেন ৫৮.৭৬ ভাগ ভোটার। বেলা ১১টায় ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। আর বেলা ১২টায় একই কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
৩০ জুলাই কেন্দ্র দখল ও সংঘর্ষের কারণে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ