• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান অনুমোদন

সিসি নিউজ, ১৪ আগষ্ট: কওমি শিক্ষা ব্যবস্থার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান স্বীকৃতি দিয়ে খসড়া আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
পরবর্তী সংসদ অধিবেশনে এটি উত্থাপন করা হবে। আইনটি পাস হলে দুইশো বছরের বেশি সময় পর, স্বীকৃতি পাবে কওমি মাদ্রাসা শিক্ষা।
খসড়া আইন অনুযায়ী, কওমি মাদ্রাসা, আল-হাইয়াতুল উলায়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের মাধ্যমে পরিচালিত হবে। পরীক্ষাও নেয়া হবে এই বোর্ডের অধীনেই। নতুন এ বোর্ডের অধীনে কাজ করবে ছয়টি শিক্ষাবোর্ড। গত বছরের ১৩ এপ্রিল দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমানের স্বীকৃতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ