সিসি নিউজ, ১৫ আগষ্ট: চলতি মাস থেকেই জাতীয়করনকৃত ২৭১ কলেজের শিক্ষকের চাকরি সরকারি করার প্রক্রিয়া শুরু হচ্ছে। পরীক্ষা দিয়ে এসব শিক্ষকদের ক্যাডারভুক্তির সুযোগ থাকছে। তবে ক্যাডারভুক্তির সুযোগ থাকায় ক্ষুব্ধ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।
যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেখানে একটি করে কলেজ জাতীয়করণের প্রতিশ্রুতি ছিল সরকারের। এ অনুযায়ী ২০১৬ সালে বেসরকারি কলেজ জাতীয়করণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু হয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ২৭১টি কলেজ সরকারি করা হয়েছে।
এখন শুরু হয়েছে এসব কলেজের শিক্ষকদের চাকরি সরকারি করার প্রক্রিয়া। জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের চাকরি নন-ক্যাডারের অন্তর্ভুক্ত হবে। তবে পরীক্ষা দিয়ে চাকরি ক্যাডারভুক্ত করার সুযোগ থাকছে।