সিসি নিউজ, ১৬ আগষ্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সৈয়দপুরের একশত এতিমের হাতে খাবার তুলে দেয়া হয়েছে। সৈয়দপুর পৌর পরিষদের মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার ওইসব এতিমের কাছে খাবার পৌছে দেন।
জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে এতিমের মাঝে খাবার বিতরণ করায় মেয়রের প্রশংসা করেছে সৈয়দপুরের সুধী সমাজ।