• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

খানসামার পাকেরহাটে আগুনে অর্ধ কোটি টাকার সম্পদ ভষ্মিভূত

এস এম রকি, খানসামা, ১৬ আগষ্ট: দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের শরীফ মার্কেটে ভয়াবহ আগুনে ৪টি দোকান সম্পুর্নরুপে ভষ্মিভূত হয়েছে। এ ছাড়া আগুন থেকে বাঁচাতে গিয়ে পাশাপাশি আরো ৭/৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শফিকুল ইসলামের হার্ডওয়‌্যারের দোকানে সট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত ঘটে। উত্তরা ইপিজেডের দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনে। বেলা ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনী আগুন সম্পুর্নরুপে নেভাতে কাজ করছে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো বৈশাখী গার্মেন্টস, কাওসার ফটোস্ট‌্যাট ও প্রদীপ এ‌্যালুমিনিয়াম। এতে আনুমানিক ক্ষতির পরিমান অর্ধ কোটি টাকা।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করছেন। উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ