• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |

ডিমলায় গোপন বৈঠক থেকে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৪

নীলফামারী, ১৭ আগস্ট: গোপন বৈঠক করার সময় সরকার বিরোধী প্রচারপত্রসহ নীলফামারীর ডিমলা উপজেলা জামায়তের আমিরসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ডিমলা উপজেলা খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রাামের উপজেলা জামায়াতের আমির মহিউর রহমানের (৪৮) বাড়ী থেকে পুলিশ তাকে সহ ৪জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনতা ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মুজিবুর রহমান(৪২), বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নুল আবেদিন(৬৫) ও পূর্ব ছাতনাই ইউনিয়নের জামায়াত সভাপতি আবুল বাসার মোহাম্মদ সামসুল হক(৬২)।
সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ