• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি নির্বাচনে আসলে জোটবদ্ধ, নইলে এককভাবে: এরশাদ

রংপুর, ১৮ আগষ্ট: বিএনপির অবস্থা ছিন্নভিন্ন উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বাংলাদেশ শক্তিশালী প্লাটফর্ম ছিল ৩ টি। আওয়ামীলীগ জাতীয় পার্টি এবং বিএনপি। কিন্তু বিএনপির অবস্থা এখন খুব ভালো নেই। সেহেতু এখন দুটি প্লাট ফর্ম আছে। একটা হলো আওয়ামীলীগ। দ্বিতীয়টা হলো জাতীয় পার্টি। বিএনপির ছিন্নভিন্ন অবস্থা। তারা নির্বাচনে আসবে কিনা সেটা বলতে পারবো না। তারা আসতে পারে। নাও আসতে পারে। তবে আমরা নির্বাচন করবো। যদি বিএনপি আসে আমরা জোটবদ্ধভাবে করবো। আর বিএনপি না আসলে ৩০০ আসনে করবো।

শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, ভাইস চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহাসচিব এবিএম রুহুম আমীন হওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, মেজর(অব) খালেদ আখতার, রংপুর মহানগর সেক্রেটারী এসএম ইয়াসির, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুন্সী আব্দুল বারী, জেলা যুব সংহতির সেক্রেটারী হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজ সভাপতি ইয়াসির আরাফাত, সেক্রেটারী আমিনুল ইসলাম ছোট প্রমুখ।

এরশাদ বলেন, বৃহত্তর রংপুরের ২২ টি আসনের মধ্যে শুধু পীরগঞ্জ ছেড়ে দিয়েছিলাম। এবারও আশা করি এই ২১টি আসনে  আমরা জয়ি হবো। এ ব্যপারে অন্যরা কে কি আশা করলো। কে কি দাবি করলো। তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা রংপুরের সব কটি আসন এবার চাই। যেহেতু নির্বাচন ছাড়াই তারা (আওয়ামীলীগ) সবকটি আসন দখল করে নিয়েছিল। কিন্তু এবার নির্বাচন হবে। রংপুরের মানুষ আমাদের ভোট দিবে। এটা নিশ্চিত। বিএনপি নির্বাচনে আসলে জোটবদ্ধ নির্বাচন করবো। আর বিএনপি না আসলে এককভাবে আমরা ৩০০ আসনে নির্বাচন করবো।

আওয়ামীলীগ কোন আন্দোলনকে দানা বাঁধতে দিবে না দাবি করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, আমি গ্রেফতারকৃতদের মুক্তি চেয়েছিলাম। এখনও দেয় নি। আজও গ্রেফতার করা হয়েছে। এ ব্যপারে সরকারের ইচ্ছা কি জানি না । তবে আমার মনে হয় সরকার কোন আন্দোলনকে দানাবেঁধে উঠতে দিবে না। আন্দোলন দানা বাঁধার সেই দিন আর নেই সরকারের ইচ্ছাই শেষ কথা।

তিনি বলেন, রংপুর-৩ আসনে আমি নির্বাচন প্রচারণা শুরু করলাম। এই আসন থেকে আমি বরাবরই নির্বাচিত হয়ে এসেছি। এবারও আমি এই আসন থেকে নির্বাচন করবো। আমি যেন মরার সময় গর্ব করে বলতে পারি। রংপুরের মানুষ আমাকে ভোট দিয়েছে। তাদের ভালৈাবাসা নিয়ে আমি কবরে যেতে চাই।

এরশাদ বলেন, তোমরা সবাই জানো আমি কোরবানীর ঈদ এখানে করি। এবার আর একটা নতুন এডিশন। সেটা হলো আজ থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু হলো। রংপুর থেকে। আমার জন্মভ’মি থেকে। ছোট ভাই, মহাসচিব, বাবলু, খালেদ সবাইকে নিয়ে এসেছি, নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য। আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলো।

পরে তিনি রংপুরের কুকরুল উচ্চ বিদ্যালয়, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়, দর্শনা বাছিরন্নেছা স্কুল এন্ড কলেজ, সদ্যপুষ্করনী ইউনিয়নের মজিদা খাতুর ডিগ্রী কলেজ, মমিনপুর উচ্চ বিদ্যালয়, চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর ডিগ্রী কলেজ, হরিদেবপুর ইউনিয়নের হরিদেবপুর উচ্চ বিদ্যালয়, খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থ্যদের মাঝে মেজবান অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং লাঙ্গলে ভোট দেয়ার আহবান জানান।
এর আগে ৫ দিনের সফরে এরশাদ হেলিকপ্টার যোগে রংপুর স্টেডিয়ামে নামেন। সেখান থেকে সার্কিট হাউজে যান। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তিনি উদ-উল-আযহার নামাজ আদায় শেষে ঈদের দ্বিতীয় দিন ঢাকা ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ