• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

সৈয়দপুরে জাতীয় পার্টির দুই গ্রুপের মধ‌্যে সংঘর্ষে আহত ৭

সিসি নিউজ, ২২ আগষ্ট: নীলফামারীর সৈয়দপুরে আধিপত‌্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় পার্টির দুই গ্রুপের মধ‌্যে সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আদানী মোড়ে।

ঈদের পরদিন পার্টির চেয়ারম‌্যান হুসেন মুহাম্মদ এরশাদ সৈয়দপুর বিমানবন্দর দিয়ে বিমানযোগে ঢাকায় ফিরবেন। এ সময় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে বাস টার্মিনালে এক পথসভায় বক্তব‌্য রাখবেন বলে শহরের প্রচার করা হয়েছে। পার্টির চেয়ারম‌্যানের আগমনকে কেন্দ্র করে রংপুর-সৈয়দপুর সড়কে নির্মান করা হয়েছে একাধিক তোরণ। নীলফামারী -৪ আসনের জাপা এমপি শওকত চৌধুরী এবং পার্টির চেয়ারম‌্যানের ভাগিনা, এ আসনের জন‌্য মনোনয়ন প্রত‌্যাশী আদেলুর রহমান আদেলের পক্ষে তোরন নির্মান করা হয়। আর তোরন নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ‌্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ৭জন। এদের মধ‌্যে গুরুতর আহত হয়ে আদনান, দিলীপ ও আনুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং  আহত জুয়েল, রাজু, খালেকুজ্জামান ও আশিষকে সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ