• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |

সৈয়দপুরে পুলিশ সদস‌্য ও কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ২৪ আগষ্ট:  সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সদস্য ও কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
সিসি নিউজ, ২৪ আগষ্ট: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুুলিশ লাইনের ভিতরে অস্থায়ী তাবু থেকে আলী খানদান (২৮) নামে এক রেলওয়ে পুলিশ সদস‌্যের মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আলী খানদান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার পুরান লক্ষীপুর গ্রামের আনছার আলীর পুত্র।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, পুলিশ আলী খানদানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ লাইনের পাশে বাঁশবাড়ি মহল্লায় জয়তুন নেছা ওরফে জ্যোতি নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জ্যোতি ওই মহল্লার এমরান আলীর কন্যা। তার মরদেহ সৈয়দপুর হাসপাতালে জরুরী বিভাগে রয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ