
কুমিল্লা, ২৫ আগষ্ট: কুমিল্লার দাউকান্দি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ যাত্রী। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঝিংলাতলী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনায় ২৫ জন অাহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দাউকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নকিব দুর্ঘটনার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।