নাটোর, ২৫ আগষ্ট: নাটোরের বড়াইগ্রামে বাস ও লেগুনার সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ১০ জন। চলছে উদ্ধার অভিযান।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাবনা থেকে নাটোর যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লেগুনার ১০ যাত্রী নিহত হোন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ৩ জন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।