সিসি নিউজ, ২৬ আগষ্ট: দেশে নতুন চারটি মেডিকেল কলেজ চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি দিয়েছেনে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রবিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে এই চার মেডিকেল কলেজ হবে। তবে চাঁদপুরে মেডিকেল কলেজ করার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে বলেও জানান তিনি।