• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

নীলফামারী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত শ্রীলঙ্কা দল

সিসি নিউজ, ২৮ আগষ্ট: রাত পোহালে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ফুটবল দলের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ। এর আগে আজ মঙ্গলবার নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে শ্রীলঙ্কা দল। বিকেল সোয়া ৪টায় ২৫ সদস্যের দলটি মাঠে নামে অনুশীলনে। এ সময় স্টেডিয়ামের চারিদিকে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে রংপুরের হোটেল নর্থ ভিউতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বলেন, এশিয়াডে সিনিয়র কোটায় অনেকে খেলেছেন। অনেকেই সুযোগ পাননি। আমাদের খেলোয়াড়রা সাতদিনে ৪টি ম্যাচ খেলেছেন। তাদের এখন বিশ্রাম প্রয়োজন। এজন্যই শ্রীলঙ্কান ফুটবল দলের সাথে প্রীতি ম্যাচে সিনিয়র খেলোয়াড়কে গুরুত্ব দিয়ে মাঠে নামানো হবে। এই ম্যাচের পর সাফের জন্য চূড়ান্ত দল বাছাই করা হবে।
বাংলাদেশ ফুটবল দলের টিম ম্যানেজার সত্যজিত দাস রুপু ও অধিনায়ক সাখাওয়াত রনি জানান, আমাদের এই প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করতে আনন্দে ভাসছে রংপুর অঞ্চল। আমরা এতে উচ্ছসিত। শ্রীলঙ্কার সাথে ম্যাচটি প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হবে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দর্শকদের আনন্দ ও জয় উপহার দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে খেলব।
এদিকে বাংলাদেশ ফুটবল দলের আগে মিট দ্যা প্রেসে সাংবাদিকদের সাথে কথা বলেন শ্রীলঙ্কান ফুটবল দলের কোচ মোহাম্মদ মিজান পাকের আলী ও অধিনায়ক সুভাষ মাধুসেন। বাংলাদেশ দলকে শক্তিশালী হিসেবে দেখছেন দাবি করে শ্রীলঙ্কান কোচ পাকির আলী জানান, হারজিত নয়, উপভোগের লক্ষ্য নিয়েই এসেছে তার দল। আমাদের দলটি তারুণ্য নির্ভর। খেলোয়াড়রা জয়ের জন্যই খেলবে। এখানকার পরিবেশ ও ফুটবল সমর্থকরা ভালো।
সংবাদ সম্মেলনে বাফুফের মিডিয়া উইং সমন্বয়কারী এহসান আহমেদ জানান, বুধবার বিকেল চারটায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল। ম্যাচটি নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন এটি সরাসরি সম্প্রচার করবে। খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।
এদিকে সংবাদ সম্মেলন শেষে বিকেল ৪টায় রংপুর জেলা স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ