সিসি ডেস্ক, ২৯ আগষ্ট: দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষক- কর্মচারীদের এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জারি হয়েছে এ সংক্রান্ত আদেশ।
২০১৬ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাস অবৈধ ঘোষণা করে বন্ধের নির্দেশ দেয়। তবে প্রতিষ্ঠানটির সনদ অবৈধ ঘোষণা করা হয়নি। এ কারণে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন তাদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির সুযোগ পাচ্ছেন।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে।