• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়গ্রাম বাহারী পেট্রোল পাম্পের সামনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, ঘটনার সময় দুইবন্ধু উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বৈইতপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে আমিন আলী (২২)ও একই ইউনিয়নের পূর্বদলিরাম গ্রামের গোলাপ হোসেনের ছেলে রিফাত (২০) মোটরসাইকেল যোগে জলঢাকা যাচ্ছিল। রংপুর-জলঢাকা সড়কের বিপরিত দিক হতে আসছিল একটি প্রাইভেট কার( ঢাকা মেট্রো- গ- ২৮-২৩২৪)। গাড়াগ্রাম বাহারী পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেলটির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুথি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল চালক আমিন আলী। গুরুত্বর আহত হয় রিফাত। তাকে একটি মাইক্রোবাসে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাবাসী প্রাইভেটকারটি সহ চালককে আটক করেছে। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ