কিশোরগঞ্জ (নীলফামারী), ৩০ আগষ্ট: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বুল্লাই পাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আববাস উদ্দিন (১৪) বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্টে মারা যায়।
পারিবারিক সূত্র জানায়, আববাস উদ্দিন বৃহস্পতিবার দুপুরে তার শয়ন ঘরে গিয়ে ফ্যানের সুইচ অন করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক ঘটনার বিষয় নিশ্চিত করেন।