• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইভিএম সিস্টেমটাই ত্রুটিপূর্ণ: ফখরুল

সিসি ডেস্ক, ৩১ আগষ্ট: আগামী একাদশ জাতীয় সংসদ নিবাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার ভালো চোখে দেখছে না রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। ইভিএম কোনোভাবেই বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, ‘ইভিএম ইস্যু তুলে নতুন আরেকটি বিতর্ক তৈরির চেষ্টা করছে সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কোনোভাবেই বিএনপির কাছে ইভিএম গ্রহণযোগ্য হবে না। কারণ সিস্টেমটাই ত্রুটিপূর্ণ। এই পদ্ধতি দিয়ে কখনও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা (নির্বাচন কমিশন) পুরোপুরি সরকারের তল্পিবাহক হয়ে গেছে। সরকার যা চাইছে তাই তারা করছে।’

বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি করেছিল গত বছর। সেই রোডম্যাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিষয়টি বাদ দেয়া হয়েছিল।

কেন তারা এখন ইভিএমের কথা বিবেচনা করছেন – এ প্রশ্নে কমিশনের সচিব হেলালউদ্দিন আহমেদ বিবিসিকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম পদ্ধতি যতটুকু ব্যবহার হয়েছে তাতে রাজনৈতিক দল বা ভোটার কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ কখনও আসেনি। ‘এখন আমরা যদি আইনগত সাপোর্ট পাই, তাহলে পার্লামেন্ট ইলেকশনে ইভিএম ব্যবহারের চিন্তা আমাদের আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ