• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |

দিনাজপুরে ট্রাক ও নৈশকোচ সংঘর্ষে দুই চালকই নিহত

কাহারোল/দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩০ আগষ্ট) দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পীরেরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১০টার দিকে কাহারোল উপজেলার পীরেরহাট মোড়ে যশোর থেকে পঞ্চগড়গামী একটি ট্রাকের সঙ্গে পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নৈশ্যকোচ কেয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক নিহত হন। এতে কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাহারোল থানার ওসি আইয়ুব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ