• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

ফেসবুকে কবিতা কৌশিকের অশ্লীল ছবি

বিনোদন ডেস্ক: প্রতিদিন সোশাল সাইট ফেসবুকে দুর্বৃত্তদের নোংরামির শিকার হয়ে থাকেন অসংখ্য মানুষ। যাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। এমনকী তারকাজগতের অভিনেত্রীরাও মুক্তি পান না এসব নোংরামি থেকে। অভিনেত্রীদের ফেক প্রোফাইল নতুন কিছু নয়। নানা সময় তাদের নামে একাধিক ফেক অ্যাকাউন্ট খোলা হয়। তবে এবার যা হলো, তা সত্যি ভয়ানক।

বলিউডের টেলি অভিনেত্রী কবিতা কৌশিকের বিকৃত করা নগ্ন ছবি পোস্ট করা হল ফেসবুকে। যেটা একেবারেই মেনে নিতে পারেননি তিনি। যার ফলে ফেসবুক থেকেই নিজেকে সরিয়ে নিলেন কবিতা। নিজের সব ছবি এবং পোস্ট ডিলিট করে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।

জনপ্রিয় এই অভিনেত্রী বেশ কিছু হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘এফআইআর’। এছাড়াও ‘কমেডি সার্কাস’, ‘ঝলক দিখলা যা’ বিভিন্ন রিয়্যালিটি শো তে অভিনয় করেছেন তিনি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি কবিতা।

একটি ভারতীয় পত্রিকাকে কবিতা কৌশিক বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া আমার জন্য খুব বাজে অভিজ্ঞতা। এখন আমি এসব থেকে নিজেকে মুক্ত করতে চাই; তাই নিজের অ্যাকাউন্ট ডিলিট করেছি। এমন ঘটনা খুবই আমার কাছে খুবই শকিং। যদিও কাউকেই দোষ দেব না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ