• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |

সৈয়দপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনায় মামলা দায়ের

সিসি নিউজ, ৩ সেপ্টেম্বর: নীলফামারীর সৈয়দপুরের সেন্ট পল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ত্রিমতী বিশ্বাসের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন-২০০০ আইনে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী যৌন হয়রানির শিকার স্কুল ছাত্রীর মা মোছা. রেশমা ইয়াসমিন।

সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া সাদ্দাম মোড়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা লাইফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত সেন্ট পল কিন্ডারগার্টেন স্কুলে গত বৃহস্পতিবার দুপুরে ওই যৌন হয়রানির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক একই এলাকার ত্রিমতী বিশ্বাস।

সূত্রমতে, গত বৃহস্পতিবার ক্লাস শেষে ওই ছাত্রী কোচিং ক্লাসের জন্য স্কুল চত্বরে অপেক্ষা করছিল। এ সময় ওই ছাত্রীকে স্কুলের পরিচালক ত্রিমতী বিশ্বাস তার ব্যক্তিগত একটি কক্ষে ডেকে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দেয়। পরে পরিচালক ওই স্কুল ছাত্রীকে কাছে নিয়ে ঠোঁটে চুমু দেওয়া ছাড়াও শরীরের স্পর্শকাতর জায়গা হাত দিয়ে কুপ্রস্তাব দেয়। এ সময় অপর এক স্কুল ছাত্রী এসে ওই কক্ষের দরজার কড়া নাড়লে স্কুলের পরিচালক ত্রিমথী বিশ্বাস ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেয়। পরে ওই স্কুল ছাত্রী পরিচালকের কক্ষ থেকে বেরিয়ে স্কুলের শিক্ষিকা মোছা. মৌসুমী আক্তারকে ঘটনার বিষয়ে জানায়। কিন্তু ওই শিক্ষিকা ঘটনার বিষয়ে চুপ থাকার জন্য বলেন ওই ছাত্রীকে। পরবর্তীতে কোচিং শেষে বাড়ি ফিরে স্কুল ছাত্রী পুরো ঘটনাটি তার মাকে খুলে বলে।

সৈয়দপুর থানার ওসি মো. শাহ্জাহান পাশা শহরের সেন্ট পল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় মামলা দায়েরে সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ