• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

সৈয়দপুরে গনপিটুনীতে সিঁধেল চোর নিহত

সিসি নিউজ, ৪ সেপ্টেম্বর: নীলফামারীর সৈয়দপুরে গনপিটুনীতে জাবেদ আলী (৩২) নামে এক সিঁধেল চোর মারা গেছে। জাবেদ আলী উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের উত্তর কুমারগাড়ীর জিকরুল হকের পুত্র।

সূত্র মতে, সিঁধেল চোরের একটি দল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের বিরেন্দ্র নাথ রায়ের বাড়ী সহ পার্শ্ববর্তী আরো ৩টি বাড়িতে সিঁধেল কেটে চুরি করছিল। গৃহকর্তা টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী তাদেরকে ঘেরাও করলে চোর জাবেদ আলী গ্রামবাসীর হাতে আটকা হয়। এ সময় জনগনের গনপিটুনীতে অসুস্থ হয়ে পড়লে চোর জাবেদকে সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত‌্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আইনগত ব‌্যবস্থা নেয়া হচ্ছে এবং জাবেদের মরদেহ ময়না তদন্তের জন‌্য নীলফামারী হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ