• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক গ্রেফতার

সিসি নিউজ, ৬ সেপ্টেম্বর: চাঁদাবাজির মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করেন মিরপুর মডেল থানার এসআই বজলুর রহমান।
পুলিশ জানায়, ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দুলাল নামে এক ব্যক্তি মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেন। আজ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হতে পারে।
রাত ৩টায় মোজাম্মেল হক চৌধুরীর ফেসবুক আইডিতে তার অফিসের কম্পিউটার অপারেটর পরিচয় দিয়ে একজন, গ্রেপ্তারের বিষয়ে স্ট্যাটাস দেন। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ