• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

বিদ্যুতের জন‌্য মানুষকে প্রাণ দিতে হয়েছিল- সংস্কৃতিমন্ত্রী

সিসি নিউজ, ৭ সেপ্টেম্বর: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামায়াতের সময় বিদ্যুতের জন্য দেশে হাহাকার ছিল। এই বিদ্যুতের জন্য মানুষ মিছিল মিটিং করেছে।
রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে মানুষ মিছিল বের করেছিল সেই মিছিল ঠেকাতে বিএনপি-জামায়াত মিছিলে অংশ নেওয়া মানুষের ওপড়ে গুলি বর্ষণ করে মানুষ হত্যা করছিল।
বৃহস্পতিবার দুপুরের দিকে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় চত্ত্বরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েই দেশের মানুষের কাছে ওয়াদা করেছিলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার। যার দরুন তিনি ধ্বংশ প্রায় বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে আজ গ্রাম থেকে শহর পর্যন্ত দেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত ওই অনুষ্ঠানে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবহান, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক এস এম হাসনাত হাসান, উপ মহাব্যবস্থাপক (সদস্য সেবা) মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ