• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত

সিসি ডেস্ক, ৭ সেপ্টেম্বর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ে জেলা, উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে বৃহস্পতিবার এ তালিকা চূড়ান্ত করা হয়। মাঠপর্যায়ে এই চূড়ান্ত তালিকা আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এসব তথ্য জানিয়েছেন ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম।

রৌশন আরা জানান, গত ৫ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪০ হাজার ৬৫৭টি। আর ভোটকক্ষ (বুথ) ছিল ২ লাখ ৯ হাজার ৪১৮টি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র ও কক্ষের সংখ্যা এই খসড়া তালিকার থেকে কিছু কমবেশি হতে পারে। মাঠপর্যায় থেকে সব তালিকা পেলে চূড়ান্ত ভোটকেন্দ্র ও কক্ষের সংখ্যা জানা যাবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের স্যংখা ছিল ৩৭ হাজার ৭০৭টি এবং ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। এ হিসাবে একাদশ সংদস নির্বাচনের খসড়া তালিকা অনুযায়ী, ২ হাজার ৯৫০টি ভোটকেন্দ্র ও ২০ হাজার ৩৪০টি ভোটকক্ষ বেড়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৯ জুলাই ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা তৈরি করতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয় ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ