• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কমিটি ঘোষণা

সিসি নিউজ, ৭ সেপ্টেম্বর: বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে আয়োজিত সভায় সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদুর রহমানকে সভাপতি ও সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কমিটি ঘোষণা করা হয়েছে।

সভায় সদস্যদের ঐক্য, পারস্পারিক সহযোগিতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সবসময় সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা সততা ও গভীর দেশপ্রেম নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। সভায় সব সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে নবনির্বাচিত নেতারা জানান। ভবিষ্যতে ব্যাচের ঐক্য বজায় রেখে তারা কার্যক্রম পরিচালনা করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
নবঘোষিত সভাপতি মো. বায়েজীদুর রহমান বর্তমানে ঢাকা জেলা পুলিশে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম বর্তমানে কুষ্টিয়া জেলা পুলিশে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ