• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

সাংসদসহ ১৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ আ.লীগের

সিসি ডেস্ক, ১১ সেপ্টেম্বর: দুই কেন্দ্রীয় নেতা, তিন সংসদ সদস্যসহ দলের ১৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগ। সোমবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এসব নোটিশ ডাকযোগে পাঠানো হয়। নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ কোন্দোল মেটানোর উদ্যোগ হিসাবে এসব নোটিশ বলছেন নেতারা।
নোটিশ পাওয়া সংসদ সদস্যরা হলেন- দিনাজপুরের মনোরঞ্জন শীল গোপাল, রাজশাহীর আবদুল ওয়াদুদ দারা ও বরগুনার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। নোটিশ পাওয়া ২ কেন্দ্রীয় নেতা হলেন- দলের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সংগঠনের সিলেট নগর সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান। দলীয় ঐক্য, সংহতি, সম্প্রীতি, আনুগত্য ও শৃঙ্খলা বজায় রাখতে তারা যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করেছেন কিনা সে বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া দলীয় সংসদ সদস্যকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার অভিযোগসহ নানা বিতর্কিত ভূমিকার জন্য বরগুনা, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও বরগুনার ৯ নেতাকেও কারণ দর্শাতে বলা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেয়া হয় বলে উল্লেখ আছে কারণদর্শাও নোটিশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ