• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ট্রাম্পের কাছে তদবিরে বিএনপির নতুন লবিস্ট নিয়োগ

সিসি ডেস্ক, ১৩ সেপ্টেম্বর: মার্কিন ম্যাগাজিন ‘পলিটিকো’ জানিয়েছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে তদবির করতে নতুন লবিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে ম্যাগাজিনটি।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ‘‘বাংলাদেশের নির্বাচনের আগে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির তত্ত্বাবধানে ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির জন্য তদবির করতে ‘ব্লু স্টার স্ট্রাটেজি’ ও ‘রাস্কি পার্টনার্স’ চুক্তিবদ্ধ হয়েছে।’’
লবিস্ট প্রতিষ্ঠান দুটি যুক্তরাষ্ট্রের নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত নির্বাহী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তদবির করবে। চুক্তির আওতায় যোগাযোগ করা হবে মার্কিন কংগ্রেস সদস্য, যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক ‍কূটনীতিক এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সঙ্গেও। এছাড়া আন্তজাতিক অর্থ, শ্রম ও স্বাস্থ্য বিষয়ক সংস্থা, বেসরকারি খাত এবং প্রবাসী ব্যক্তিদের সঙ্গে তদবির চালানোর কথাও আছে চুক্তিতে।
তদবির কাজের জন্য চলতি বছরের আগস্ট মাসে ২০ হাজার ডলার পাবে লবিস্ট ‘ব্লু স্টার স্ট্রাটেজি’। আগস্টের পর প্রতিমাসে তারা পাবে ৩৫ হাজার ডলার করে। অন্যদিকে ‘রাস্কি পার্টনার্স’ মূলত ব্লু স্টারের সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ করবে। এ প্রতিষ্ঠানটি আগস্টের জন্য ১০ হাজার ডলার এবং পরবর্তী প্রতিমাসে ১৫ হাজার ডলার করে পাবে। চুক্তিটির মেয়াদ ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত।
পলিটিকোর প্রতিবেদনের প্রথমদিকের অংশের তথ্যসূত্র হিসেবে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট প্রকাশিত প্রতিবেদনের কথা বলা হয়। শেষাংশে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার ওপর আলোকপাত করেন পলিটিকোর প্রতিবেদক।
তিনি বলেন, ‘বাংলাদেশে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ। দলটি ২০০৯ সাল থেকে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে।’
হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি সম্পর্কেও উল্লেখ করা হয় পলিটিকোর প্রতিবেদনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ