• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান করে বিল পাস

সিসি নিউজ: কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান করে বিল পাস করেছে জাতীয় সংসদ। বুধবার সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বুধবার বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নতুন বিলে, দাওরায়ে হাদিস বা তাকমিল পাস করা শিক্ষার্থীরা সাধারণ ধারায় ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্স পাস শিক্ষার্থীর সমান মর্যাদা পাবেন। একটি কেন্দ্রীয় সংস্থার অধীনে এই ডিগ্রির কার্যক্রম পরিচালিত হবে।
এই সংস্থার অধীনে সারা দেশে ৬টি শিক্ষা বোর্ড থাকবে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ