• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

কুমিল্লার লাঙ্গলকোট বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

কুমিল্লা: জেলার লাঙ্গলকোট উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে একটি অটোরিকশার ওপর পড়ে চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে লাঙ্গলকোট থানার ওসি আশরাফুল ইসলাম আশরাফ জানান।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত একজনকে লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ওসি আশরাফুল বলেন, অটেরিকশাটি যাত্রী নিয়ে লাঙ্গলকোটের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে অটোরিকশার ওপর পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ