• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে এক ট্রাক কাপড় জব্দ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু’র বাড়ি থেকে এক ট্রাক কাপড় জব্দ করেছে থানা পুলিশ।

শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের বাড়ি থেকে এসব কাপড় জব্দ করা হয়। অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু আদিতমারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে রয়েছেন বলে আদিতমারী থানার পুলিশ জানায়। তিনি আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ হায়দার লাভলু’র বাড়িতে একটি ট্রাকে কিছু অবৈধ কাপড় পত্র রয়েছে। খবর পাওয়ার সাথে সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ হায়দার লাভলুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির একটি রুম থেকে ৫০টি বস্তা ও ১৫ কার্টুনসহ ভাড়া ছোট বাচ্চাদের, বড় মেয়ে ছেলে ও নারীদের বিভিন্ন পোশাক এবং কম্বল জব্দ করা হয়। তবে এসব কাপড় বেশির ভাগ পুরাতন বলেও ওসি জানান। তিনি আরো জানান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী না হলেও রাজনৈতিক ভাবে জামায়াতের সাথে সম্পৃক্ত থাকার কারণে এসব কাপড় তার কাছে আসতে পারে। তবে কি কারণে এসব কাপড় তার বাড়িতে তদন্ত জানা যেতে পারে এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। কাপড় গুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ