• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

ডোমারে আগ্নেয়াস্ত্রসহ মাদক ব‌্যবসায়ী দম্পতি আটক

সিসি নিউজ, ২৭ সেপ্টেম্বর: নীলফামারীর ডোমারে দেশীয় একটি আগ্নেয়াস্ত্রসহ মাদক ও অস্ত্র ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
বুধবার রাত সোয়া একটার দিকে ওই উপজেলার ছোট রাউতা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন ওই গ্রামের অস্ত্র ও মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী মাদক ব্যবসায়ী রুপা বেগম (৩৫)।
র‌্যাব জানায়, গোপন খবর পেয়ে ডোমারের ছোট রাউতা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।
এসময় দেশীয় তৈরী একটি ওয়ান স্যুর্টারগান, এক রাউন্ড কার্তুজসহ মিজানুরকে এবং এক বোতল বিদেশী মদ ও পাঁচ বোতল ফেন্সিডিল তার স্ত্রী রূপা বেগমকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরের মিজানুরের বিরুদ্ধে একটি অস্ত্র ও মাদক এবং রূপার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরর পর ডোমার থানায় সোপর্দ্দ করা হয়েছে।
র‌্যাব আরো জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে ডোমার থানায় অস্ত্র ও মাদকসহ ১৩টি এবং রূপা বেগমের বিরুদ্ধে ১৫টি মাদকের মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ