• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

নীলফামারীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা অনুষ্ঠিত

সিসি নিউজ, ২৭ সেপ্টেম্বর: নীলফামারীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড এণ্টি টেরোরিজম অর্গানাইজেশন (ওয়াটো-ইণ্টারন্যাশনাল) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
ওয়াটো নীলফামারী জেলা ইউনিটের সমন্বয়ক মাহমুদ আল হাসানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
এসময় অন্যান্যদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য আমেনা কোহিনুর আলম, অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আইজিদ আরাফাত, সংগঠনের সহ সমন্বয়ক রঞ্জু আহমেদ প্রমুখ।
আয়োজকরা জানান, ওয়াটো জার্মান ভিত্তিক একটি সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন। এটি জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ এবং ধর্মীয় সন্ত্রাসীর বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম।
ধর্মের নামে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ