সিসি নিউজ, ২৭ সেপ্টেম্বর॥ সৈয়দপুরে মাহফুজ সরকার (১৭) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের ৯ নং ওয়ার্ডের হাতীখানা মসজিদ সংলগ্ন নিজ বাড়ির শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সে ওই এলাকার রাজ্জাকীয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান দুলু ও শিক্ষিকা মাহফুজা বেগমের বড় ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, নিহত যুবক ছিলেন শহরের কারিগরি স্কুল এ্যান্ড কলেজের মেধাবী ছাত্র। সে এবার এসএসসি পরীক্ষায় ৪.৩০ নম্বর পেয়ে পাশ করে। এ নিয়ে সর্বদা তার মন খারাপ থাকত। শিক্ষক বাবা-মা তাকে শান্তনা দিত। মন খারাপ করার কিছু নেই। সে এ বিষয়টি মাথা থেকে সড়াতে পারেনি। হয়ত এ কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
এ নিয়ে সৈয়দপুর থানার এস আই সাইফুল ইসলাম জানায়, খবর পেয়ে ওই দিন দুপুরে শিক্ষক দম্পত্তির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মাহফুজ সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়। ভিন্ন কোন আলামত পাওয়া যায়নি। তবে এ নিয়ে সৈয়দপুর থানায় একটি ইউডি মামলা রেকড করার সত্যতা নিশ্চিত করে জানান অফিসার্স ইনচার্জ মোঃ শাহজাহান পাশা।